রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, দিনাজপুর মোঃ জেদান আল মুসা, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক করার লক্ষ্যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ এবং দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে বলে ব্রিফিং প্যারেডে জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা