বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার :ভারতীয় হাইকমিশনার

প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রীর সাথে তাদের আলোচনা খুবই আন্তরিক পরিবেশে হয়েছে। তিনি বলেন, “আমরা দুই দেশের সম্পর্কের উন্নতি চাই। এটাকে আরও ভালো করার সুযোগ আছে। ভারত থেকে আমরা যে আন্তরিকতা পাচ্ছি তাতে আমরা আনন্দিত। দুই দেশের সম্পর্ক ভালো থাকাটা খুবই জরুরি। আমরা কেবল সীমান্তই ভাগ করি না, স্বপ্নও ভাগ করে নেই।”
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মাঝে অনেক গণতান্ত্রিক বিষয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এসব বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। তার ভাষ্য, “এমন কোনো সমস্যা নেই যেটা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন