পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত এক গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্রী: কনক চন্দ্র রায় এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
​সভার প্রধান বিষয়বস্তু ও দিকনির্দেশনা:
​নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করা: ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফল করার জন্য ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
​ব্যাপক প্রচার-প্রচারণা: মাঠ পর্যায়ে প্রতিযোগিতার আবহ তৈরি করতে এবং সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ব্যানার, মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ওপর জোর দেওয়া হয়।
​সময়মতো নাম সংগ্রহ: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেন সঠিক সময়ে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের নাম সঠিকভাবে নিবন্ধিত হয়, সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
​সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে পোরশা উপজেলার তৃণমূল পর্যায় থেকে অনেক উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন