শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পোরশায় খাল খননের উদ্বোধন করলেন নওগাঁ-৪৬/১ আসনের এমপি মোঃ মোস্তাফিজুর রহমান

নওগাঁর পোরশা উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৪৬/১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (দুপুর ২টা) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর এলাকায় হাতিখোচা বিল অভিমুখে খাল খনন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও পোরশা সাংবাদিক ইউনিয়নের   সভাপতি মোঃ  আব্দুল মান্নান নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসী খাল খনন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই খাল খনন কাজ সম্পন্ন হলে হাতিখোচা বিল অভিমুখে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং মাক্তাপুরসহ আশপাশের এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন