দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নি
ক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের আরও বেশি জমিতে আউশ ধান ও পাট চাষে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই এবং সরকার এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। তিনি সকল কৃষককে যথাযথ নিয়ম মেনে প্রণোদনার সামগ্রী ব্যবহারের আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন জানান, খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং যেকোনো প্রয়োজনে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


