পলাশবাড়ীতে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও আলোচিত প্রতারক হরিদাস চন্দ্র গ্রেফতার

​গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও আলোচিত/ প্রতারক হরিদাস চন্দ্র তরোণী দাসকে (যিনি তাওহিদ ইসলাম নাম ধারণ করেছিলেন) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী শহরের শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান।
​পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি বিশেষ দল ও গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ধর্মীয় পরিচয় পরিবর্তন ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছিলেন এই ব্যক্তি; পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টিরও কাজ করছিলেন ধর্মান্ধ এই লোকটি।
​অভিযোগ রয়েছে, হরিদাস চন্দ্র ওরফে তাওহিদ ইসলাম বিভিন্ন সময় নিজের পরিচয় গোপন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে অসংখ্য অভিযোগ থাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল। ​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ও ডিবি পুলিশের একটি চৌকস টিম রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাম মন্দির এলাকার আশেপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে থানায় নিয়ে আসা হয়।
​তার গ্রেফতারের খবরে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। আসামিকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন