নীলফামারী সরকারি কলেজ পুকুরে গোসল, নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারী সরকারি কলেজ প্রশাসন কলেজ ক্যাম্পাসের পুকুরে গোসল, পানিতে নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে একটি সতর্কতামূলক নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অতীতে পুকুরে দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কলেজের পুকুরে গোসল করা, পানিতে নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশ বোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. সিদ্দিকুর রহমান। তিনি সবাইকে কলেজ প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং বলেন, সচেতনতা ও নিয়ম মেনে চললেই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
কলেজ প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন