মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা বিষয়ে প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওসিভি ও আইসিপিভি ভোটকেন্দ্রের আসনভিত্তিক পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল নির্বাচন কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি পোস্টাল ব্যালট গণনার প্রতিটি ধাপে নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন-বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত আইনগত দিক, প্রক্রিয়াগত বিষয়াদি এবং সম্ভাব্য সমস্যা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন