রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নলডাঙ্গায় নশরৎপুরে অগ্নিকাণ্ডে ভূমিভূত বসতবাড়ি দিশেহারা কৃষক পরিবার

‎নাটোরের নলডাঙ্গায়  নশরৎপুরে ভয়াবহ  অগ্নিকাণ্ডে ভূমিভূত কৃষক পরিবারের বসতবাড়ি।
২৩ এপ্রিল রাত আনুমানিক আড়াইটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলার নশরতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে  মোঃ সাহাবুর(৩৬) একই গ্রামের পিতামৃত কোরবান আলীর ছেলে মোঃ তাহের (৫০)। এ সময় দুইটি বসত ঘর পুরে ভূমিত হয়ে যায় এবং উত্তর পাশে একটি ঘরের আংশিক পুড়ে যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মেম্বার মোজ্জামেল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে  ঘটনাস্থলে উপস্থিত হই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে  কৃষক সাহাবুরের রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায়  দশটি ছাগল পুড়ে ছাই হয়ে যায় এতে সাহাবুল লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে এই আগুন পার্শ্ববর্তী দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ঘরে আসবাব পত্র নগদ টাকা ও জমির দলিল পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় তাদের  চার লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনা স্থলে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।  এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের  উপজেলা থেকে সার্বিক সহযোগিতা নিয়ে দেওয়ার  আশ্বাস  দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাহাবুর বলেন, অগ্নিকাণ্ডের পর পরই নলডাঙ্গা  ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস  সময়মত উপস্থিত হতে না পারায় এলাকাবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ততক্ষণে আমার ঘরে থাকা ছাগল এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এতে আমি আর্থিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হই।
বিএনপি নেতা ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গনি বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় এবং প্রাথমিকভাবে নিজেরা আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হলেও পুড়ে যায় গোয়ালঘরে থাকা ছোটবড় ১০ টি ছাগল। এসময় আগুন ছড়িয়ে পড়ে পাশের দুই বাড়িতেও আগুন লেগে যায়। এতে কোরবান আলীর বসতঘর ও তাহের আলীর ঘরের আসবাবপত্র, দলিলসহ ঘরে থাকা চাউল পুড়ে গেছে। এতে সকলের মিলে প্রায় সাড়ে ৩/ ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
‎এদিকে অগ্নিকাণ্ডের  সংবাদ পেয়ে ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।  এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের ইউনিয়ন পরিষদ ও উপজেলা থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস  দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা