আগামী ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিনাজপুর জেলায় আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুরের কাহারোল থানাধীন রামচন্দ্রপুর পাইলট সরকারি স্কুল মাঠ, শুকান দিঘী মাঠ ও সাহাপাড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পরিদর্শন শেষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক রিয়াজ এবং দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএমসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


