মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পুলিশ সুপারের নেতৃত্বে কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মার্চ মাসের কৃতিত্বপূর্ণ কাজে কর্মকর্তাদের পুরস্কার প্রদান, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা
দিনাজপুর প্রতিনিধি:মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা এবং মার্চ/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১১টায় দিনাজপুর পুলিশ লাইনস্ হলরুমে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের সমস্যা, সুযোগ-সুবিধা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার তাৎক্ষণিক সমাধান প্রদানের পাশাপাশি সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি সকল সদস্যকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার সার্কেল অফিসার ও থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় মার্চ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তিনি ভবিষ্যতেও সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, জেলার সার্কেল অফিসারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইন-চার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন