মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন
দিনাজপুর প্রতিনিধি:মোঃ মশিউর রহমান
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো প্রকার তদবির, সুপারিশ বা অবৈধ প্রভাব এখানে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও সতর্ক করে বলেন, পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা যেন কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এবং এ ধরনের প্রলোভন থেকে দূরে থাকেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন