মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার, মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দায় একটি মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বাদ আসর তারাকান্দা থানা সংলগ্ন এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। ‘তারাকান্দা উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি’ এবং ‘তারাকান্দা উপজেলা প্রেস ক্লাব’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। একই সাথে সংহতি প্রকাশ করে ‘গণঅধিকার পরিষদ, তারাকান্দা’ এই মানববন্ধনে অংশ নেয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মালেক। এছাড়া কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


