টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে সিএনজি চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলা কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন