দীর্ঘ জল্পনার অবসান। ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে কিংবদন্তি জিনেদিন জিদানকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
চুক্তি অনুযায়ী ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত লে ব্লুজদের দায়িত্বে থাকবেন ৫৪ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ মাস্টারমাইন্ড।
বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জিদান, আর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল ছাড়ার পর এতদিন বাইরেই ছিলেন তিনি। এবার নতুন মিশন, নিজ দেশের হয়ে।


