মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল। সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে এক আনন্দঘন র্যালী বের করেন। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা পুরো পরিবেশকে এক আবেগঘন মুহূর্তে পরিণত করে।
পরে শহীদদের রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে


