রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (২৮ জুন) সকাল ৯টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবোর আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় চরভদ্রাসন উপজেলায় ১১ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে উপজাজুড়ে মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, “কোনো শিশু যদি আজকের কর্মসূচিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়ে, তাহলে অভিভাবকরা সুবিধাজনক সময়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা