ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম, ময়মনসিংহ জেলার আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম এর টিম প্রধান আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ সহ আরো অন্যান্য মুক্তিযোদ্ধারা ধানের শীষের পক্ষে বিজয় আনতে তাদের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বাবু বলেন “যতদিন আমরা আগামী প্রজন্মের ভিতরে একটি শিক্ষিত মূল্যবোধের জাতি হিসেবে ঈশ্বরগঞ্জ কে গড়ে দিতে না পারব ততদিন আমাদের ঈশ্বরগঞ্জের মুক্তি নাই” তাছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সহ সকলকে ভোট কেন্দ্রে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপি কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।


