রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় ৮ জন গ্রেফতার

​কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় মোট ৮ জনকে গ্রেফতার করেছে। আজ রবিবার (২৮ জুন) তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। ​গ্রেফতারকৃতদের পূর্ণাঙ্গ তালিকা:
​ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায়:
১. ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), পিতা: জাফর আলম, সাং: মাইজপাড়া (০৩নং ওয়ার্ড), ঈদগাঁও ইউপি। ২. আসমা (২৫), পিতা: মুক্তার আহমদ, সাং: লম্বরী পাড়া (০৩নং ওয়ার্ড), ফাতেখাঁরকুল ইউপি, রামু। ​মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত: ১. মোঃ আজিমুল হক (৩৫), পিতা: মৃত নুরুল আলম, সাং: খোদাইবাড়ী, ইসলামাবাদ ইউপি।
২. মোঃ শাহজাহান (৩০), পিতা: ছাবের আহমদ, সাং: ভাদিতলা (০৭নং ওয়ার্ড), ঈদগাঁও ইউপি। ৩. মোঃ ইমরান (২৬), পিতা: ছাবের আহমদ, সাং: ভাদিতলা (০৭নং ওয়ার্ড), ঈদগাঁও ইউপি। ​পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত: ১. খালেদ বাদশা, পিতা: মৃত মোহাম্মদ হাসেম, সাং: পশ্চিম গোমাতলী। ২. আব্দুল্লাহ, পিতা: মৃত মোহাম্মদ হাসেম, সাং: পশ্চিম গোমাতলী, ঈদগাঁও।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত:
১. সুবল রুদ্র (৪৫), পিতা: মৃত সুখেন্দু রুদ্র, সাং: শিয়াপাড়া (০৯নং ওয়ার্ড), ঈদগাঁও ইউপি। ​ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা