মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ অমর একুশে ফেব্রুয়ারি

হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মৃসা, পিপিএম।
এ সময় তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি রচনা করেছে। তাঁদের রক্তস্নাত আত্মদানে উন্মোচিত হয়েছিল স্বাধীনতার অমলিন পথরেখা। একুশে ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি আমাদের চেতনায় জাগ্রত প্রেরণার নাম—বাংলা ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার অহংকার।
স্বাধীন বাংলাদেশের আপামর জনগণ প্রতি বছর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের স্মরণ করে। ১৯৫২ সালের এই দিনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আলোকিত অভিযাত্রার সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। একুশ আমাদের সাহস, আমাদের স্পন্দন, আমাদের অগ্রযাত্রার প্রেরণা।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিমসহ দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন