সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি২০-র পঞ্চম আসর। অংশগ্রহণকারী দলগুলো এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। যেখানে দুবাইয়ের হয়ে

কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্যালারির অটোরিকশার দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্তও করেছেন। আজ কমলাপুরে স্টেডিয়াম পরিদর্শন করে অব্যবস্থাপনা দেখে প্রতিমন্ত্রী এ সব নির্দেশ দেন। পরে সাংবাদিকদের আমিনুল হক জানান, আগামীকালই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি প্রতিনিধিদল স্টেডিয়ামে যাবে এবং দোকান ছেড়ে দেওয়ার জন্য একটি সময় বেঁধে দেবে। স্টেডিয়ামের পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামে এসে আমি হতাশ হয়েছি। একটা ক্রীড়া স্থাপনার পরিবেশ কখনো এমন হতে পারে না। ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল না থাকার কারণে এই অবস্থা হয়েছে।’ খেলোয়াড় ও সংবাদকর্মীদের সুযোগ-সুবিধার বেহাল দশা তুলে ধরে তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্য স্টেডিয়াম। ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছেতাই। ওয়াশরুমও তাই। প্রেসবক্সের অবস্থাও যাচ্ছেতাই। সিঁড়ির নিচে অনেক ময়লা পড়ে আছে, যেটা মানা যায় না। পাশাপাশি এই স্টেডিয়ামে দোকান ভাড়া দেওয়া হয় বা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু সেখানে ক্রীড়াবিষয়ক কিছু নেই। এখানে অটোরিকশার ব্যবসা চলছে।’ প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে দায়িত্বে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যে পরিবেশ আমরা তৈরি করতে চাই, তার জন্য আমাদের জনবল লাগবে। বলছি না যে রাতারাতি সব ঠিক করে ফেলব, তবে সব স্টেডিয়ামগুলোয় ক্রীড়াবান্ধব পরিবেশ আনতে চাই। এরই মধ্যে কমলাপুরের ড্রেসিং রুম, ওয়াশরুম, ক্যাম্প, প্রেসবক্স ও আবর্জনা সব পরিষ্কার করে নতুনভাবে কাজ করব। খেলোয়াড়দের জন্য ফ্যান বা এসি দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে এটা করতে চাই।’ উল্লেখ্য, মন্ত্রী হয়ে গত ১ মার্চ কমলাপুরের স্টেডিয়ামটি পরিদর্শনে গিয়ে নানা সংস্কারের কথা বলেন আমিনুল হক। কিন্তু গত কয়েক মাসে তেমন কোনো কাজই হয়নি। বিষয়টি নজরে আসায় এবার স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করা হলো। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ নেই, যা আজ বা কালের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। স্টেডিয়ামে মাদকমুক্ত পরিবেশেরও প্রতিশ্রুতি দেন তিনি। স্টেডিয়ামের অটোরিকশার দোকানগুলো উচ্ছেদ করে সেখান ক্লাবসহ ক্রীড়া সংশ্লিষ্ট কাজে বরাদ্দ দেওয়ার কথা জানান মন্ত্রী।  

অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের, তাইজুল বললেন, ‘ভালো প্রস্তুতি হয়েছে’

দুটি ব্যাট হাতে নিয়ে হাসিমুখে অনুশীলনে এলেন তাসকিন আহমেদ। পরে তাঁকে দেখা গেল তাঁর মূল কাজ বোলিং অনুশীলনেও। পুরো দলের আগে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া তাসকিন

পাকিস্তানি তারকার বদলে গ্লোবাল সুপার লিগে শামীম পাটোয়ারী

পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য স্কোয়াডে যোগ দেওয়ায় গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে পরিবর্তন আনতে হয়েছে তার ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে। শফিকের

সন্ধ্যার মধ্যেই ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশজুড়ে বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে

নতুন কুঁড়িতে স্বপ্নপূরণের একদিন

মঞ্চে গিয়ে দাঁড়াতেই সাদিয়া আফরিনের কণ্ঠ ভারী হয়ে এল, চোখে জল। টুর্নামেন্ট–সেরার পুরস্কার হাতে মিনিটখানেক মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থেকেও তার মুখ দিয়ে বের হলো শুধু

আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের সবচেয়ে বড় শিরোপার লড়াই শেষ হলেও দুই দলের আরেকটি বহুল প্রতীক্ষিত ম্যাচ ‘ফিনালিসিমা’ নিয়ে আবারও আলোচনা শুরু

পরিবারের স্প্যানিশ সদস্যরা কোন দল সমর্থন করবেন জানালেন স্কালোনি

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে পারলে আজেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়বারের

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কেইন

কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে অবিশ্বাস্য এক জয় পায় ইংল্যান্ড। এই জয়ে শেষ ষোলোয় ওঠার পাশাপাশি নিজেও রেকর্ড গড়েছেন কেইন। পেলের ১২ গোল ছাড়িয়ে