মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়ন ত্বরান্বিত করতে দিনাজপুরে মন্ত্রীর নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি-র দিনাজপুর সফর উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় মন্ত্রী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক উদ্যোগসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন