মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর দিনাজপুর আগমন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিনাজপুর জেলায় আগমন করেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা চত্বরে তাঁকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীকে স্বাগত জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন