মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে চাকরির প্রলোভনে টাকা আদায়ের অভিযোগে সংঘবদ্ধ হামলা, আহত ৪

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সরকারপাড়ার ঝিলিক বেলাই চন্ডি এলাকার ইপিজেডে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ ওঠে। রুম্মান (২০) নামের এক যুবকের কাছ থেকে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঝিলিক, তার স্বামী তুহিন ও মাজেদুলসহ কয়েকজন মিলে ভুক্তভোগীদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় ধারালো অস্ত্র, ভাঙা গ্লাস/বোতল ও লাঠি ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলায় আহতরা হলেন—
হাসান হাবিব (২২), পিতা: জিকরুল;
হাজেরা (৪৫), স্বামী: জিকরুল;
রুম্মান (২০), পিতা: আব্দুল করিম;
আবির (১৮), পিতা: সারওয়ার।
আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহতদের পার্বতীপুর হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন