আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।
১২ আগস্ট ১৯৬৯ সালের এই দিনে মেজর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ২য়(কনিষ্ঠ)সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। প্রায় ৪৬ বছর বয়সে,  ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পতিত স্বৈরাচার সরকার তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করে কারাগারে রেখে তাঁর উপর পাশবিক নির্যাতন চালায় শুধু আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের সন্তান বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে।
ব্যক্তিজীবনে কোকো ছিলেন অত্যন্ত সাদাসিধে ও প্রচারবিমুখ। রাজনীতির বাইরে থেকেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর আগ্রহ ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ক্রিকেটের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের বিকাশে তিনি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন আরাফাত রহমান কোকো। এ সময় ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় তাঁর সিদ্ধান্তে। তাঁর সঙ্গে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। ক্রীড়াঙ্গনে দায়িত্ব পালনকালে তিনি নিজেকে আলোচনার কেন্দ্রে রাখার পরিবর্তে ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগী ছিলেন।
তাঁর উদ্যোগ ও কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল নতুন প্রতিভাবান ক্রিকেটারদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করা।
প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন