টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কথিত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন (২৯)কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন পাহাড়ি এলাকায় অবস্থান করছেন। পরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বে থাকা এপিবিএনের একটি টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদ পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করা হয়।
যাচাই শেষে পুলিশ জানতে পারে, হামিদ হোসেনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “কথিত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মজিবের মুক্তিসহ তিন দফা দাবিতে দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধ দাবি না মানলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

কৃষকদলের সদস্য সচিব ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের