২৯ ডিসেম্বর ২০২৪ হইতে বন্ধ আছে নেত্রকোনা- মোহনগঞ্জ লোকাল ট্রেইনটি।
ময়মনসিংহ জংশন স্টেশন হইতে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত ৬৮.৫ কিলোমিটারের পথ। ময়মনসিংহ জংশন স্টেশন হইতে প্রতিদিন দুইবার মোহনগঞ্জ স্টেশন এর উদ্দেশ্যে আসত লোকাল ট্রেইনটি আবার মোহনগঞ্জ স্টেশন হইতে দুইবার ময়মনসিংহ জংশন স্টেশনের উদ্দেশ্যে যেত লোকাল ট্রেইনটি। ময়মনসিংহ জংশন স্টেশন হইতে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত ১৪টি স্টেশন রয়েছে। ময়মনসিংহ জংশনস্টেশন, শম্ভুগঞ্জ, রিসকা, গৌরীপুর, শ্যামগঞ্জ, হিরনপুর, চল্লিশা, নেত্রকোনা বড় স্টেশন, নেত্রকোনা কোর্ট স্টেশন, বাংলা, ঠাকুরকোনা,বারহাট্টা, অতিথপুর, মোহনগঞ্জ গত ২৯-১২-২০২৪ তারিখ হইতে বন্ধ আছে লোকাল ট্রেইনটি এতে বিপদে পড়েছে নেত্রকোনা জেলার বেশ কয়েকটি উপজেলার কৃষক, ছাত্র, ব্যবসায়ী সহ সাধারণ লক্ষ লক্ষ মানুষ।
এবং উক্ত স্টেশন গুলোকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী যারা ঠিকমতো ট্রেইন চললে যাত্রী চলাচল করে ব্যবসায়ীরা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে। তাই লোকাল ট্রেইনটি বন্ধ থাকার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।বারহাট্টা রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সাক্ষাৎকারে বলে লোকাল ট্রেইনটি বন্ধ থাকার কারণে আগের মত স্টেশনে যাত্রী সাধারন আসে না তাই ব্যবসায় খুব লস যাচ্ছে। বারহাট্টা রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী জুলহাস মিয়া বলে সাধারণ মানুষ বেশিরভাগ লোকাল ট্রেইনে যাতায়াত করে দীর্ঘদিন যাবত লোকাল ট্রেইনটি বন্ধ থাকার কারণে আগের মত মানুষজন স্টেশনে আসে না। তাই ব্যবসা ও আগের মত নেই সংসার চালানোটাই বর্তমানে খুব কষ্টসাধ্য হয়ে গেছে।


