ঘনীভূত হতে পারে লঘুচাপ, লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, তাই জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)  এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা –
পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে, এর প্রভাবে সব সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝড়ো- হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও
ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তদের পূর্বাভাস অনুযায়ী জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রামের ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু- কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার,একই সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ দুপুর ১২ টার পর থেকে, মোংলায় শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত, একই সাথে আকাশ রয়েছে আংশিক মেঘলা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন