বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাই জুড়েই আবহাওয়া অফিস

গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাস জুড়েই। কখনো বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে , কখনো বা সামান্য কম হতে পারে।
আজ ১৩ জুলাই ২০২৬ (সোমবার) ঢাকা আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে- অতিভারী বৃষ্টিরপূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার তুলনামূলক কম বৃষ্টি হলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার আবারও বাড়বে বৃষ্টি।
তিনি জানান, পুরো জুলাই মাসেই বৃষ্টি থাকবে, কখনো বেশি, কখনো কম। ৫ জুলাই থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে বেশি, কিন্তুু বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু এখনো সক্রিয় আছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রবিবার সকাল ৬টা থেকে – সোমবার ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে ঢাকায়। সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়, আর কুমিল্লায় সকাল ৬ থেকে -৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যসূত্রে জানা যায়,
সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে, রংপুর, রাজশাহী , ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বিভিন্ন এলাকায় আরো ১ দিন বৃষ্টির অব্যাহত থাকতে পারে, কয়েকটি বিভাগে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি তীব্রতা কিছুটা কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এছাড়াও দক্ষিণ অঞ্চল অর্থাৎ মোংলা বন্দরেও, আজ সোমবার দুপুর ১ টার পর থেকে হালকা থেকে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এবং একই সাথে, আকাশ রয়েছে মেঘলা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন