বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে আয়েম্মা পরিষদের উদ্যোগে উলামা-মাশায়েখদের ঐক্যের ডাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের উদ্যোগে সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলা এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১৫৩, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহ নূরুল কবির শাহীন।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী মঈনুদ্দিন খান তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ এবং জাতীয় উলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ ময়মনসিংহ জেলা সভাপতি মুফতী তাজুল ইসলাম।
আলোচনায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক বিষয়ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ ও সমাজকে ন্যায়নীতি ও ইসলামি আদর্শের আলোকে পরিচালিত করতে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন