২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনবান্ধব হিসেবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নওগাঁর পোরশা উপজেলা বিএনপি।
একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব নিতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ১ নং নিতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম বলেন, “বিএনপি সরকার অতীতেও সব সময় জনগণের পাশে থেকেছে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান প্রদানের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা সর্বস্তরের মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে বিশ্বাসী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিল জাবেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু।
১ নং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আব্দুর রাকিব, জাব্বার আলী প্রমুখ।
সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দলের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।


