রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে যুবদলের কেন্দ্রীয় তিন নেতাকে সংবর্ধনা যুবদলে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের স্থান নেই — জিয়াউর রহমান জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের তিন নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জুন) মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া নেতারা হলেন— যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ কোনো সুস্থ যুব সংগঠনে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের কোনো স্থান নেই। সুস্থ সমাজ ও দেশ গঠনের স্বার্থে তরুণ সমাজকে সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরনের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
সংবর্ধিত অতিথি আশরাফুর রহমান বাবু বলেন, “দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের বৃহত্তর স্বার্থে যারা মামলা, হামলা ও কারা নির্যাতনের শিকার হয়েও দল ত্যাগ করেননি, তাদের মূল্যায়ন না করা হলে দল ক্ষতিগ্রস্ত হবে।” তিনি এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অপর সংবর্ধিত অতিথি নাসির উদ্দিন শাওন বলেন, “দলের জন্য যারা নিবেদিত ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। গ্রুপিংয়ের কারণে যেন দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বঞ্চিত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মো. মিরান হোসেন মিয়াজী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, মিঠু তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম সোহাগ ও শাহীন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য রোমান কাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ মিয়াজী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন পাটোয়ারী, মতলব পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজ জমাদার এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা