মোংলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশুর নদীতে পুনরায় আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ (শনিবার) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম।
ফেরি উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক উৎসুক লোক উপস্থিত ছিলেন।
যোগাযোগের নতুন দিগন্ত মোংলা
দীর্ঘদিন বন্ধ থাকার পর এই ফেরি সার্ভিসটি পুনরায় চালু হওয়ায় মোংলা বন্দরসহ ইপি জেড শ্রমিক সহ আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী বক্তৃতায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন:
”পশুর নদীতে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়া মোংলা ও রামপালবাসীর জন্য একটি বড় আনন্দ। । এই ফেরি চালুর ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
এলাকাবাসীর স্বস্তি
পশুর নদীতে ফেরি চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও চাকরিজীবীদের পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। ফেরিটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত এবং প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে মোংলার সাধারণ জন গন।


