কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ২০১৩ সাথে গঠিত ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, শিমুলকান্দি ইউনিয়ন ( বিছাসশিইউ) এর ২০২৬–২৭ কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২৬ জুন শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সম্মানিত সদস্য তোফায়েল হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত কমিটি ঘোষণা করা হয়। আরোও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য তারাসংকর রুবেল, সোহেল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সভাপতি রাকিব হোসাইন, আসাদুজ্জামান রুমান, মামুন আহমেদ,মনিরুজ্জামান মুন্না, এডভোকেট মোক্তার হোসেন, বাবুল মিয়া, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আল-আমিন সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ। বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হেল্পডেস্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ নানাবিধ কর্মসূচি পালন করা হয়। ২০২৬-২৭ মেয়াদে সভাপতি করা হয় কামরুল হাসান সজিব, সিনিয়র সহ-সভাপতি তারেক বিন ফয়েজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু, শাওন দাস, সাধারণ সম্পাদক মোজাম্মেল ইমাম অনুপম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনামিকা ইসলাম অনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, অর্থ সম্পাদক- ইমন হোসেন রুববেল, সহ-অর্থ সম্পাদক – ফাহিমা সুলতানা রাতুয়া, দপ্তর সম্পাদক – জোবায়েদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক – বরকত উল্লাহ, প্রচার সম্পাদক – নাঈমুর রহমান, সহ-প্রচার সম্পাদক- নিশাত সরকার, ছাত্রী বিষয়ক সম্পাদক – আরমিন আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক – মিম আক্তার, আইন বিষয়ক সম্পাদক – শরীফুল ইসলাম রাতুল, সাহিত্য সম্পাদক চাঁদনী আক্তার, সহ-সাহিত্য সম্পাদক – আদ্রিতা জাহান পুষ্প, সাংস্কৃতিক সম্পাদক- শেখ হাফিজুর রহমান সৌরভ, সহ-সাংস্কৃতিক সম্পাদ- রিয়ান মিয়া, ক্রীড়া সম্পাদক – মারুফ মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক – সিদরাতুল কবির নাঈম, সমাজকল্যাণ সম্পাদক – রাজন মিয়া, ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক – তরিকুল ইসলাম, কার্যকরী সদস্য রাকিব মিয়া, আবিদ ইসলাম, ঈসান মিয়া, জিসান মিয়া, আতিকুল ইসলাম শুভ প্রমুখ।


