সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মানবতাবাদীদের অঙ্গীকার ফিরিয়ে আনবো মানবাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী আবদুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ গোলাম সরোয়ার শিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভূঁঞা, সহ-সভাপতি নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।
উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওশান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মো. আবুল কালাম, অর্থ সম্পাদক মো. ইমাম হোসেন, সহ-অর্থ সম্পাদক আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মমিন, সহ-দফতর সম্পাদক মো. আবু শাহাদাত, সহ আইন ও বিচার বিষয়ক সম্পাদক মো. এনামুল পিন্টু, তদন্ত সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দিন, সহ-তদন্ত সম্পাদক ডা. রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদের, সালিশ সম্পাদক মো. আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান কাউসারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে সংগঠনের সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বেগবান করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি