সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের জাফরপুর গ্রামে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার প্রতিরোধে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাফরপুর গ্রামের শাহিনুর রহমানের বাড়ির উঠানে নারীদের অংশগ্রহণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন “ইয়ুথ ফর সুন্দরবন, কালিগঞ্জ উপজেলা শাখা”-র সহ-সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ শরিফুজ্জামান,ও সদস্য ফারহানা।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো ব্যবহারের ফলে মাটি, পানি ও প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে পলিথিন পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
এ সময় উপস্থিত নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বিকল্প ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।


