শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ফুলবাড়ী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন
 সারাদেশে প্রতিবছর ৫ কোটি করে বৃক্ষরোপন করবেন।
এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
শনিবার ১২ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে প্রতিবছর ৫ কোটি ফলজ, বনজ,ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রম এর অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পৌরসভা ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৯০০০ করে বৃক্ষরোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম,
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান,
দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা হক অষ্টিন,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাসার,এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও বনবিভাগের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান গন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
১ নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম,
২ নং আলাদিপুর ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,
৩ নং কাজিহাল ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,
৪ নং বেতদিঘী ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল,
৫ নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন,
৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন চেয়ারম্যান সামেদুল ইসলাম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন