রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে মগড়া নদীর সেতুর পাশে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে থাকলে তিন যুবক মূল বেদি থেকে নেমে যাচ্ছে। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান বলেন, “আগামী কিছুদিনের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। পদ-পদবির আশায় কিছু নেতাকর্মী নিজেদের সক্রিয়তা জানান দিতে এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভ জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মানুষের আবেগের একটি প্রতীক। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে স্থিতিশীল পরিবেশ নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না।”
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “ঘটনার পর পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা