কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাহাপুর ঘোনাহাটি গ্রামে মাদকের বিরুদ্ধে এক সাহসী ও গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছে ‘ইখলাস ফাউন্ডেশন’ এবং স্থানীয় সচেতন এলাকাবাসী।
আজ সাহাপুর ঘোনাহাটি গ্রাম থেকে সংগঠনের সদস্য ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় কয়েক বস্তা দেশি (বাংলা) মদ আটক করা হয়। অভিযান চলাকালে কুখ্যাত মাদক কারবারি ইকবাল জনরোষের মুখে পড়ে। এলাকাবাসীর তীব্র ধাওয়া খেয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য সঙ্গে সঙ্গেই আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।
যুবসমাজকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে ইখলাস ফাউন্ডেশনের সকল সদস্য এবং সাহাপুর ঘোনাহাটি গ্রামের সর্বস্তরের মানুষের এই ঐক্যবদ্ধ প্রতিরোধ আজ পুরো উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে।
অপরাধী ইকবাল পালিয়ে গেলেও সমাজ থেকে মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের ঐক্যবদ্ধ প্রতিরোধ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রশাসনকে অনতিবিলম্বে এই মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসি।


