মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং জননিরাপত্তা জোরদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম এবং দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আখতারুজ্জামান মিয়া।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে এটি ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন