মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুর ব্যবসায়ী সমিতি (মনিহারী পট্টি)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পার্বতীপুর ব্যবসায়ী সমিতি (মনিহারী পট্টি)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাজার মনিহারী পট্টি চত্বরে আয়োজিত এ সভায় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার, যিনি আশরাফুল মোস্তফা স্টোরের স্বত্বাধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইরফান খান, জনি ইরফান ইলেকট্রনিকের স্বত্বাধিকারী (বিবিএস, এলএলবি, রংপুর আইন কলেজে অধ্যয়নরত)।
বার্ষিক সাধারণ সভায় সমিতির গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি আগামী বছরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জোবায়দুল হোসেন বাবু, অর্থ সম্পাদক নুর ইসলাম ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক চঞ্চল ইসলাম এবং সদস্য আলী হোসেন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ মনিহারী পট্টির বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আশরাফুল আলম সরকার বলেন, “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের মূল শক্তি। আমরা পার্বতীপুরের ব্যবসা-বাণিজ্যকে আরও আধুনিক, গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে চাই। সমিতির প্রতিটি সদস্যের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
সাধারণ সম্পাদক মোঃ ইরফান খান তার বক্তব্যে সমিতির সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভাটি সার্বিকভাবে সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মাঝে সন্তোষ প্রকাশ দেখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন