রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুর তেল ডিপো পরিদর্শন: নিরাপত্তা ও সরবরাহে নির্দেশনা

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো, যা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত—সেটি পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
বুধবার (২৫ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁরা ডিপোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি এবং সরবরাহ কার্যক্রম সরেজমিনে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে ডিপোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, যেকোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং তেল সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কার্যক্রম সবসময় সচল ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা