সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ এপ্রিল থেকে পার্বতীপুরে ফুয়েল কার্ডের আবেদন শুরু ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ, ২২ এপ্রিল থেকে বিতরণ

১৫ এপ্রিল থেকে পার্বতীপুরে ফুয়েল কার্ডের আবেদন শুরু
১৯ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ, ২২ এপ্রিল থেকে বিতরণ
কার্ড ছাড়া পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের ঘোষণা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড চালু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে ফুয়েল কার্ডের আবেদন গ্রহণ কার্যক্রম, যা চলবে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগ্রহী আবেদনকারীরা উপজেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
গাড়ির রেজিস্ট্রেশন কপি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২ কপি পাসপোর্ট সাইজ ছবি
পেশাগত প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
 কৃষি কাজে ব্যবহৃত জেনারেটরের ক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
বিতরণ শুরু ২২ এপ্রিল
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২২ এপ্রিল ২০২৬ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
২২ এপ্রিলের পর ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন