কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ ও স্থানীয় স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে দ্বীপের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসার খোঁজখবর নেন, হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন। দ্বীপে বসবাসকারী সাধারণ মানুষ ও পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সাথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি পদক্ষেপসমূহের সঠিক বাস্তবায়নে গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও পর্যটন ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


