রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলিন্ডার ও চালের বস্তায় লুকিয়ে মদ পাচার- আটক এক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কায়দায় ভারতীয় মদ পাচারের সময় নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়।
সোমবার (১৮ মে) ভোরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় বিশেষ কৌশলে সিলিন্ডারের ভেতর ও চালের বস্তায় লুকিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় নাসির উদ্দিনকে আটক করে পুলিশ।
অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ সঙ্গীয় ফোর্স।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম বলেন, “মাদকের বিরুদ্ধে কলমাকান্দা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা