সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। এজন্য দেশের চার সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে সর্বশেষ আবহাওয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, সন্ধ্যা ৬টার মধ্যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,  চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ /দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন