সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে

নতুন প্রজন্ম মানবিক সংগঠন সদরপুর শাখার আয়োজনে আজ শনিবার সকালে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ  সদস্য শহিদুল  ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদপুর থানা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্ম মানবিক সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অনেক ।  সমাজের সুবিধা  বঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে আলো ছড়ানো। আশা করি মানুষের সেবার মাধ্যমে এ সংগঠন তার লক্ষ্যে ও উদ্দেশ্য ধরে রাখবে ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন