চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা (এমএ, এমফিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে দলীয় মনোনয়নের মাধ্যমে পুনরায় এই দায়িত্ব লাভ করেন।
এলাকাবাসী তার এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও এলাকার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন।


