রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীকাইল ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মুরাদনগর শ্রীকাইলে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার শ্রীকাইল কৃষ্ণকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই ইউএপি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মনিরুল হক জর্জ,
কুমিল্লা উত্তর জেলা বি এনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দীন ভূইয়া, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান।

এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও খেলাধুলা একজন মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি যোগায়। শরীরচর্চা বা ক্রীড়া জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা মনের দরজা জানালা খুলে দেয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ১ম ম্যাচে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে সাহেদাগোপ ইয়াং স্টার ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা