রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায়
কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জি,এম মাহবুবুর রহমান লিটন, কেএম জিবন জিয়া, কেএম হাবিবুল্লাহ বেলালীসহ প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, লোহাগড়া পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। থানার পাশে এই ৬ নং ওয়ার্ড এর অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারসে মাদক বিক্রি করছে মাদক কারবারিরা। এতে করে বাড়ছে মাদকসেবী ও কারবারি। বক্তরা মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা